নফস দমনের মাধ্যমে আত্মশুদ্ধি সম্ভব

গাউছুল আজম মাইজভাণ্ডারীর ওরশে সৈয়দ এমদাদুল হক

| রবিবার , ১৮ জুন, ২০২৩ at ৬:০১ পূর্বাহ্ণ

সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর (.) আয়োজন ও ব্যবস্থাপনায় মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক হযরত গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর (.) চান্দ্রবার্ষিকী ওরশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার দুপুরে ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফের শাহী ময়দান সংলগ্ন হুজরা শরীফে হযরত গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর (.) চান্দ্রবার্ষিকী ওরশ উপলেক্ষ বিশেষ মোনাজাত পরিচালনা করেন শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (.)। শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (.) বলেন, নফস দমনের মাধ্যমে আত্মশুদ্ধি লাভ করা সম্ভব। সপ্তকর্ম পদ্ধতি অবলম্বন করে মানুষ নফসকে দমন করতে পারে। এর মাধ্যমে স্রষ্টার সন্তুষ্টি অর্জিত হয়। গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন ও মোন্তাজেম সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর সার্বিক তত্ত্বাবধানে ওরশ উপলক্ষে দায়িত্ব পালন করেন মাইজভাণ্ডার ওরশ শরীফ সুপারভিশন কমিটির সদস্যরা। এছাড়া ওরশে আগত ভক্তদের নিরাপত্তা ও আপ্যায়নে মাইজভাণ্ডারী স্পেশাল ফোর্সের সদস্যরাসহ বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক কাজ করেন। হযরত গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর (.) চান্দ্রবার্ষিকী ওরশ উপলক্ষে শনিবার বাদ ফজর থেকে খতমে কোরআন ও সকাল ৯টায় আলোচনা সভার আয়োজন করা হয়। সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর সভাপতিত্বে আলোচনা পেশ করেন চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদ্‌রাসার ফকিহ মুফতি এবিএম আমিনুর রশীদ, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের দারুত তায়ালীমের সম্পাদক মওলানা মুহাম্মদ আবুল মনছুর এবং গাউছিয়া আহমিদয়া এমদাদীয়া ওলামা কমিটির সভাপতি মওলানা সৈয়দ মুহাম্মদ বদরুদ্দোজা। মিলাদ পরিচালনা করেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের দারুত তায়ালীমের প্রধান শিক্ষক মওলানা জয়নাল আবেদীন ছিদ্দিকী। গাউছিয়া আহমিদয়া এমদাদীয়া ওলামা কমিটির সাংগঠনিক সম্পাদক হাফেজ আবু মুছার সঞ্চালনায় উপস্থিত ছিলেন অধ্যাপক মেজবাউল আলম শৈবাল, মোশাররফ হোসাইন, মুহাম্মদ আহসানুল হক বাদল, সেলিম আহমদ খান, হুমায়ুন কবির চৌধুরী, মোস্তাফিজুর রহমান, শেখ শাকিল মাহমুদ, এএম কামাল উদ্দীন, জাহাঙ্গীর আলম চৌধুরী, আবদুল করিম, খায়রুল ইসলাম সুজন, মওলানা মুহিউদ্দীন নুরী, মুহাম্মদ দেলোয়ার হোসেন, মওলানা আলী আসগর, শফিউর রহমান সাইফু, আই এইচ মুহাম্মদ মিয়া। এছাড়া দেশের বিভিন্ন জেলার শাখা দায়রা ও খেদমত কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি নেতা নজরুল বললেন, নির্বাচন তো করতেই চাই, তবে…
পরবর্তী নিবন্ধসরকার জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নিরলস কাজ করছে