‘নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রতিবন্ধকতা’ শীর্ষক আলোচনা সভা আজ

| সোমবার , ৯ মার্চ, ২০২৬ at ৮:৪২ পূর্বাহ্ণ

আজ চট্টগ্রাম প্রেস ক্লাবে পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটিপিআরইউ আয়োজিত ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রতিবন্ধকতা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহমদ মিলনায়তনে বিকাল ৩টায় এ সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি থাকবেন আবু সুফিয়ান এমপি, সাঈদ আল নোমান এমপি, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য ইসরাফিল খসরু চৌধুরী। মুখ্য আলোচক থাকবেন মিডিয়া ব্যক্তিত্ব রেজাউল করিম রনি। এতে সকলকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন সংগঠনের আহবায়ক হাসান মুকুল ও সদস্য সচিব ইমরান এমি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমিসহ তিনজন কারাগারে
পরবর্তী নিবন্ধহামলায় সৌদি আরবে বাংলাদেশিসহ নিহত ২