চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যুব সমাজকে নিয়ে যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করছে। এই লক্ষ্যে যুবদল বিভিন্ন সময়ে কর্মসূচি ঘোষণা করেছে এবং তরুণ সমাজকে এই আন্দোলনে যুক্ত হতে উৎসাহিত করা হচ্ছে। এই আন্দোলনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব হবে এবং একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক দেশ গড়া যাবে। সংগঠনের ৪৭ বছরের এ যাত্রায় অনেক বাধা আসলেও গণতন্ত্রের জন্য সংগ্রাম থামেনি, থামবেও না। নতুন প্রজন্মকে গণতান্ত্রিক মূল্যবোধে গড়ে তুলতে কাজ করবে যুবদল।
গতকাল সোমবার বিকেলে জমিয়তুল ফালাহ জামে মসজিদ ময়দানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগর যুবদলের সাবেক সিনিয়র সহ–সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম ও মো. সেলিম খানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাবেক সহ–সভাপতি এস এম শাহ আলম রব, শাহেদ আকবর, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আবদুল গফুর বাবুল, সাহাব উদ্দিন হাসান বাবু, মো. মুসা, মিয়া মোহাম্মদ হারুন, হায়দার আলী চৌধুরী, জসিমুল ইসলাম কিশোর, মুজিবুর রহমান, অরূপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকী, সাবেক যুগ্ম সম্পাদক হুমায়ুন কবীর, এরশাদ হোসেন, সেলিম উদ্দিন রাসেল, শাহীন হাওলাদর, গুলজার হোসেন, সাবেক সহ সাধারণ সম্পাদক ওসমান গনি, শাহজালাল পলাশ প্রমুখ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।














