চন্দনাইশের দোহাজারী পৌরসভার খান বাড়ি নিবাসী বিশিষ্ট সমাজসেবক নজরুল ইসলাম খাঁন (৯২) বার্ধক্যজনিত কারণে গত মঙ্গলবার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে, নাতি–নাতনি ও অসংখ্য আত্মীয়–স্বজন ও গুণগ্রাহী রেখে যান। একইদিন রাত সাড়ে ১০টায় খান বাড়ি জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।












