সাতকানিয়ার ঢেমশা শ্রীশ্রী কৃষ্ণ মন্দিরে সার্বজনীন ৪৩তম মহোৎসবের ধর্মসম্মেলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ১৩ মার্চ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। কৃষ্ণ মন্দির পরিচালনা পরিষদের সভাপতি যীশু চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মধ্যদিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কৃষ্ণ মন্দির মহোৎসব উদ্যাপন পরিষদের সাবেক সভাপতি প্রফুল্ল রঞ্জন দাশ (মদন বাবু)। প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ধর্মভাষক ও গ্রন্থকার সুদর্শন চক্রবর্ত্তী। স্বাগত বক্তব্য রাখেন উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি প্রধান শিক্ষক অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক অরুন কান্তি মল্লিক। শুভেচ্ছা বক্তব্য রাখেন কৃষ্ণ মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক প্রভাত কুমার দাশ। বক্তব্য রাখেন ডা. শ্যামল দাশ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাবু দাশ। অনুষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ৪০ জনকে পুরস্কার প্রদান করা হয়।
ধর্মসম্মেলনে বক্তারা বলেন, ধর্মানুশীলন মানুষকে সুন্দরের পথে পরিচালিত করে। সমাজে বর্তমানে যেসব অস্থিরতা বিরাজ করছে তার মূলে রয়েছে ধর্মহীনতা। সব ধর্মের মানুষ যদি নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেলে চলে তাহলে সমাজ ও দেশ হয়ে উঠবে শান্তিময়। এছাড়াও অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল– সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান, সাংস্কৃতিক প্রতিযোগিতা, ষোড়শপ্রহরব্যাপী মহানাম সংকীর্ত্তন, অন্নপ্রসাদ আস্বাদন।













