চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি এম এ সালাম বলেছেন, শান্তি রক্ষা, উন্নয়ন ও অগ্রগতির জন্য বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা আধুনিক বিশ্বের এক বিষ্ময় নেতৃত্ব। তার নেতৃত্বে বাংলাদেশ আজ ইউরোপ–আমেরিকার সাথে তাল মিলিয়ে স্মার্ট দেশে পরিণত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ কর্মীরা বেঁচে থাকতে বাংলাদেশের এ উন্নয়ন অগ্রযাত্রা কোনো অপশক্তি রুখতে পারবে না।
কেন্দ্রীয় নির্দেশনায় গতকাল চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রাপূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। বিকেলে দোস্ত বিল্ডিং চত্বরে আয়োজিত এ সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান বলেন, আওয়ামী লীগ সব সময় শান্তির পক্ষে। কিন্তু কেউ শান্তি বিনষ্ট করার চেষ্টা করলে তা প্রতিরোধের ক্ষমতা আমাদের আছে। যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহসভাপতি মো. আবুল কালাম আজাদ, জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, মো. জসিম উদ্দিন, আবুল কাশেম চিশতি, জসিম উদ্দিন শাহ, নজরুল ইসলাম তালুকদার, এম এ নাসের চৌধুরী, আলাউদ্দিন সাবেরী, প্রদীপ চক্রবত্তী, নাজিম উদ্দিন তালুকদার, আবু তালেব, এনায়েত হোসেন নয়ন, আসম ইয়াছিন মাহমুদ, শওকত আলম, মো. সেলিম উদ্দিন, গোলাম রব্বানী, আবদুল হালিম, এড. বাসন্তী প্রভা পালিত, এড. মো. শামীম, সাদাত আনোয়ার সাদী, নাছির উদ্দিন দিদার, হারুন অর রশীদ, শফিউল আলম, রূপক দেব অপু, এড. জুবাঈদা সরোয়ার নিপা, তানভীর হোসেন তপু, রেজাউল করিম প্রমুখ। সভাশেষে বিভিন্ন উন্নয়ন শ্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন সজ্জিত এক শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা দোস্ত বিল্ডিং চত্বর থেকে শুরু হয়ে স্টেশন রোড, কোতোয়ালী মোড়, আলকরন হয়ে পুনরায় দোস্ত বিল্ডিং চত্বরে এসে শেষ হয়।

দক্ষিণ জেলা আ. লীগ : কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ। গতকাল বিকেল ৪টায় এ শোভাযাত্রা শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চেরাগী পাহাড় মোড়ে এসে শেষ হয়। এর আগে সংগঠনের আন্দরকিল্লাস্থ সংগঠন কার্যালয় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা শাহাজাদা মহিউদ্দিন, এড. মির্জা কছির উদ্দিন, প্রদীপ দাশ, এড. জহির উদ্দিন, মোছলেহ উদ্দিন মনসুর, আবু জাফর, খোরশেদ আলম, এড. আবদুর রশিদ, নুরুল আবছার চৌধুরী, এড. মুজিবল হক, গোলাম ফারুক ডলার, বিজয় কুমার বড়ুয়া চেয়ারম্যান, ডা. তিমির বরণ চৌধুরী, সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, মোস্তাক আহমদ আঙ্গুর, মাহবুবুর রহমান শিবলী, আবুল কালাম আজাদ, শাহিদা আক্তার জাহান, এস এম সেলিম, নুরুল আমিন চৌধুরী, আ ক ম শামসুজ্জামান চৌধুরী, অধ্যাপক হারুনুর রশিদ, অধ্যাপক আবদুল গফুর, ফজলুল কবির বাবুল, শামীমা হারুন লুবনা, দিদারুল ইসলাম, মোহাম্মদ জোবায়ের, আতিকুর রহমান চৌধুরী, দিদারুল আলম, মমতাজ উদ্দিন, এড. কামেলা খানম রূপা, সুরেশ দাশ, এস এম বোরহান উদ্দিন, মো. আবু তাহের, মো. রেজাউল করিম বাবুল, নাছির উদ্দিন, শাহাদাত হোসেন, নঈমুল হক পারভেজ, জসিম উদ্দিন, খালেদা আক্তার চৌধুরী, জান্নাত আরা মঞ্জু, ববিতা বড়ুয়া, নুরীমন আকতার জীবন আরা বেগম, তাহমিনা ফৌজিয়া, হেলেন রশিদ, কোহিনুর আকতার, মোমেনা আকতার নয়ন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রযাত্রাকে পিছিয়ে দেওয়ার জন্য কিছু কুচক্রি মহল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। সরকারের অভূতপূর্ব উন্নয়নে বিএনপি–জামাত আজ দিশেহারা। বিএনপি–জামাত ও দেশি–বিদেশি সকল ষড়যন্ত্র প্রতিহত করার জন্য তৃণমূলের সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। এই উন্নয়ন রুখে দেয়ার সাধ্য কারো নেই। বিগত বছরগুলোতে সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।












