সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে রাউজানের এক শিশুর মৃত্যু হয়েছে। গত সোমবার দুবাইয়ের সারজা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মো. তারহীন (৩)। সে প্রবাসী আহাদ সজীবের ছেলে। তাদের বাড়ি রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের শেখ পাড়া গ্রামে।
জানা গেছে, ঘটনার সময়ে শিশুর মা ওয়াশরুমে ছিল। এই সময়ে শিশু বাসার দরজা খুলে পাশের রুমের গেলে সেই রুমে গ্যাস বিস্ফোরণ হয়। এতে অগ্নিদগ্ধ হয়ে শিশুটি মারা যায় বলে দেশে থাকা স্বজনরা জানিয়েছে।












