দুই নম্বর গেটে সিটি রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

খাবারে তেলাপোকা-ছারপোকা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:০১ পূর্বাহ্ণ

নগরীর দুই নম্বর গেট এলাকার সিটি রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য অধিদপ্তর। গতকাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরিবেশে ডালডা, কিসমিস, দুধ, মোরব্বা, তেল, মসলা, রুটি তৈরির খামিসহ বিভিন্ন উপকরণে জীবিতমৃত তেলাপোকা ও ছারপোকার বিচরণ লক্ষ করা গেছে। স্যাঁতসেঁতে ফ্লোর, ভাঙা টাইলস, ফ্রিজারে কাঁচা ও রান্না করা মাংস একত্রে সংরক্ষণ করা হয়েছে। বিরিয়ানি তৈরিতে ক্ষতিকর কেওড়া জল ব্যবহার করা হয়েছে। প্রতিষ্ঠানটির হালনাগাদ ট্রেড লাইসেন্সও নেই।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় ১৫ দিনের ব্যবধানে সাবেক এমপির বাড়িতে চুরি
পরবর্তী নিবন্ধদেশে ফেরার স্বপ্ন অধরাই থেকে গেল রমজানের