দখলদার উচ্ছেদ, চুনতি অভয়ারণ্যে ৫০ শতক বনভূমি উদ্ধার

লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ২৬ অক্টোবর, ২০২৬ at ৬:১২ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে অবৈধ দখলদার উচ্ছেদ করে প্রায় ৫০ শতক বনভূমি উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সকালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার।

তিনি জানান, চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কার্যালয়ের পশ্চিম পাশে একটি মহল দীর্ঘদিন বনভূমির জায়গায় অবৈধভাবে বসতঘর নির্মাণ করে বসবাস করে আসছিল। পরে অভিযান চালিয়ে বাবুইয়ার মায়ের ঘর নামে পরিচিত বসতঘরটি সম্পূর্ণভাবে অপসারণ করা হয়েছে। অবৈধ স্থাপনাসহ ওই স্থানে উদ্ধারকৃত বনভূমির পরিমাণ প্রায় ৫০ শতক। পর্যায়ক্রমে অভয়ারণ্যে অবৈধভাবে দখলদারদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে মানবপাচার চক্রের দুই হোতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধদাম্মাম ও রিয়াদে ৪ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট বন্ধ