ঢাকা-চট্টগ্রাম লং মার্চকে স্বাগত জানিয়ে র‌্যালি

লালদীঘির সমাবেশকে জনসমুদ্রে রূপ দিন : মুহাম্মদ শাহজাহান

| শনিবার , ৫ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:১৯ পূর্বাহ্ণ

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধসহ জনগণের ন্যায্য দাবিতে আজ ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ এবং লালদীঘি ময়দানে অনুষ্ঠিতব্য সমাপনী সমাবেশকে স্বাগত জানিয়ে মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী চকবাজার থানা।

গতকাল শুক্রবার বাদে জুমা চকবাজার অলি খাঁ জামে মসজিদের মোড় থেকে স্বাগত মিছিলটি শুরু হয়। মিছিলটি তেলপাট্টি, রসিক হাজারী ও গোলজার মোড় হয়ে প্রবর্তক মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, জনগণের ন্যায্য দাবি আদায় এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। জুলাই গণহত্যার বিচার করতে হবে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ জনদুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

চকবাজার থানা আমির আহমদ খালেদুল আনোয়ারের সভাপতিত্বে এবং থানা নায়েবে আমির মুহাম্মদ আব্দুল হান্নানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন ও আবু হেনা মোস্তফা কামাল।

কোতোয়ালী থানা জামায়াত : ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ ও বিকেল ৫টায় লালদীঘি ময়দানে অনুষ্ঠিতব্য সমাপনী সমাবেশকে স্বাগত জানিয়ে মিছিল ও শোডাউন করেছে জামায়াতে ইসলামী মহানগরীর কোতোয়ালী থানা।

গতকাল শুক্রবার নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে লালদীঘি মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর নগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। কোতোয়ালী থানা আমির আমির হোসাইনের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মোস্তাক আহমদের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেন, কোতোয়ালী থানা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আবদুজ জাহের। এ সময় উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা জামায়াতের নায়েবে আমির আহমদ রশিদ আমু, আ ন ম জোবায়ের, মাওলানা মুহাম্মদ ফেরদাউস, সাইয়েদ মোহাম্মদ আলী, নাজিম উদ্দীন, একরামুল হক, ওসমান গনি, ডা. মোহাম্মদ ইলিয়াস, নুরুল আমীন, ফজলুল হক প্রমুখ। শেষে নেতৃবৃন্দের নেতৃত্বে মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লালদীঘি মোড়ে গিয়ে শেষ হয়।

চান্দগাঁও ৪নং ওয়ার্ড জামায়াত : বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত ঢাকা টু চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার ৪নং চান্দগাঁও ওয়ার্ডের উদ্যোগে এক স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মিছিলটি নগরীর বহদ্দারহাট এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বহদ্দারহাট মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। ৪নং চান্দগাঁও ওয়ার্ডের আমীর ও চান্দগাঁও থানা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ ওমর গনির সভাপতিত্বে এবং ৪নং ওয়ার্ডের সেক্রেটারি সাবেক ছাত্রনেতা আব্দুল আজিজের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী কর্মপরিষদের সদস্য, চান্দগাঁও থানার আমীর ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ইসমাইল। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৪নং চান্দগাঁও ওয়ার্ডের শূরা ও কর্মপরিষদ সদস্য এবং ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রইসুর রহমান চৌধুরী তিতু। সমাবেশে অতিথিদের মধ্যে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন চান্দগাঁও থানার শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোহাম্মদ ইসমাইল এবং ৪নং চান্দগাঁও ওয়ার্ডের শূরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল আহাদ সহ থানা ও ওয়ার্ড জামায়াতের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআগামী বর্ষার আগেই জলাবদ্ধতা নিরসনের কাজ শুরু করতে হবে
পরবর্তী নিবন্ধবিসিবি পরিচালক ইসরাফিল খসরুর সঙ্গে আকোয়া নেতৃবৃন্দের মতবিনিময়