ঢাকা ক্রিকেট লিগে চট্টগ্রামের দুই ক্রিকেটার ওয়াকি-আসিফের নৈপুণ্য

| বুধবার , ৮ জুলাই, ২০২৬ at ১০:৫১ পূর্বাহ্ণ

ঢাকার ৩য় বিভাগ ক্রিকেট লিগে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে চলেছেন চট্টগ্রামের উদীয়মান দুই ক্রিকেটার। চট্টগ্রাম ক্রিকেট একাডেমি (সিসিএ) ও সাউদার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী, বাঁ হাতি পেসার ওয়াকি উদ্দিন রেগুলার ক্রিকেট ক্লাবএর হয়ে প্রথম ম্যাচে ১০ ওভার বল করে ৪১ রান দিয়ে ২টি এবং দ্বিতীয় ম্যাচে ১০ ওভার বল করে মাত্র ১৭ রান দিয়ে ৩ উইকেট শিকার করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এদিকে, সিসিএ’র আরেক ক্রিকেটার আসিফ দিলকুশা স্পোর্টিং ক্লাবের হয়ে একটি সেঞ্চুরি এবং দু’টি হাফ সেঞ্চুরি করেছেন। সিসিএর দুই সদস্যের এই অসাধারণ সাফল্যে চট্টগ্রাম ক্রিকেট একাডেমির পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। উল্লেখ্য, দু’জনই চট্টগ্রাম প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের হয়ে অংশ নিয়েছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপর্তুগাল সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন রোনালদো
পরবর্তী নিবন্ধএমবাপ্পেকে বর্ণবাদী আক্রমণ প্যারাগুয়ে সিনেটরের