চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ডেঙ্গু ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে হবে। নগরীর বিভিন্ন এলাকায় ডেঙ্গুর রোগের প্রভাব বেড়েছে। এডিস মশা থেকেই প্রাণঘাতী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ইতোমধ্যে অনেকের মৃত্যু হয়েছে। খাল, নালা, নর্দমা, অপরিষ্কার এবং পানি জমে থাকার কারণে ডেঙ্গু রোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যেন কোনো কিছুতে পানি জমে না থাকে।
গতকাল শুক্রবার জুমার নামাজের পর ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির উদ্যোগে ডেঙ্গু ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শাহাদাত আরো বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এডিস মশার লার্ভা ধ্বংস করার জন্য ওয়ার্ডে ওয়ার্ডে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারে নাই। যে সমস্ত ওষুধ ছিটিয়েছে তা নিম্নমানের ও মেয়াদ উত্তীর্ণ। যার প্রেক্ষিতে এডিস মশার লার্ভা ধ্বংস হয়নি। আমরা গত বছরও আমাদের দলীয় দলীয় কার্যালয় থেকে এইডিস মশার লার্ভা ধ্বংস করার জন্য একটি সলিউশনের কথা বলছিলাম। যা ব্যাপকভাবে মানুষ ব্যবহার করে সুফল পেয়েছে।
ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. সেকান্দরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী ইমরান উদ্দিনের সঞ্চালনায় লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, নগর বিএনপির সাবেক নেতা আমিন মাহমুদ, নাসির উদ্দিন নাসির মিয়া, নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, বিএনপি নেতা জাকির হোসেন, একেএম আরিফুল ইসলাম ডিউক, গুলজার হোসেন লেদু, নগর যুবদল নেতা নাসির উদ্দিন চৌধুরী নাসিম, মো. কামাল, জিয়াউল হক মিন্টু, মোহাম্মদ সালাউদ্দিন, নগর ছাত্রদল নেতা মোহাম্মদ সালাউদ্দিন, রাজামিয়া, মো. আব্দুল কাদের, থানা যুবদলের নেতা মোহাম্মদ সেলিম, মো. মুছা, মো. সাদ্দাম, আব্দুল কাদের, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মাহবুব সিদ্দিকী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












