প্রখ্যাত চিকিৎসক পি.এইচ.আমীন একাডেমির অন্যতম প্রতিষ্ঠাতা ডা. ফজলুল–হাজেরা কলেজের স্বপ্নদ্রষ্টা, শিক্ষানুরাগী ও সমাজসেবক ডা. ফজলুল আমীনের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের দক্ষিণ কাট্টলীস্থ বাসভবনে বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের আত্মীয়–স্বজন, বন্ধু–বান্ধব ও শুভানুধ্যায়ীদের মাহফিলে ও দোয়া অনুষ্ঠানে অংশ গ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।











