ডবলমুরিং থানার লুট হওয়া পিস্তল উদ্ধার আমবাগান এলাকার বস্তিতে

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৭ জুলাই, ২০২৬ at ৪:৫৪ পূর্বাহ্ণ

নগরের আমবাগান এলাকার একটি বস্তি থেকে দুটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে ডবলমুরিং থানা পুলিশ। গতকাল রোববার বিকেলে পিস্তল দুটি উদ্ধার করা হয়। অস্ত্র দুটি ২০২৪ সালের ৫ আগস্ট ডবলমুরিং থানা থেকে লুট হয়েছিল।

পুলিশ জানায়, উদ্ধারকৃত পিস্তল দুটি ৯ মিলিমিটার ব্রাজিলের তৈরি টরাস ব্র্যান্ডের। অস্ত্রগুলোর নম্বর ও অন্যান্য তথ্য যাচাই করে নিশ্চিত হওয়া গেছে, এগুলো ডবলমুরিং থানার অস্ত্রাগারের।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রগুলো হেফাজতে রাখা ব্যক্তিরা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদেশে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক
পরবর্তী নিবন্ধজানাযা শেষে গণপিটুনিতে খুনির মৃত্যু, বাড়িতে আগুন