ট্রাকে অতিরিক্ত বাঁশ নিয়ে ছিঁড়ল বিদ্যুতের তার

| সোমবার , ২৭ জুন, ২০২২ at ৫:৫১ পূর্বাহ্ণ

অতিরিক্ত বাঁশ নিয়ে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় বিদ্যুতের তার ছিঁড়ে প্রায় দুই ঘণ্টা বিদ্যুৎবিহীন ছিল হাটহাজারীর বেশ কিছু এলাকা। এ ঘটনায় ট্রাক মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। শনিবার দিবাগত রাতে বাঁশ বহনকালে এ ঘটনা ঘটে। বিদ্যুতের তার বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় হাটহাজারী পৌরসভার কিছু এলাকায় বৈদ্যুতিক গোলযোগ দেখা যায়। গতকাল রোববার রাতে ওই ট্রাকের মালিককে অর্থদণ্ড দেওয়া হয়।

হাটহাজারী উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৪৩ ধারায় সংঘটিত অপরাধে এ দণ্ড দেওয়া হয়েছে। খবর বাংলানিউজের।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম বলেন, অতিরিক্ত বাঁশ পরিবহনকালে বিদ্যুতের তার ছিঁড়ে জনদুর্ভোগ সৃষ্টি করায় ট্রাক মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বের সবচেয়ে বড় ব্যাকটেরিয়ার সন্ধান
পরবর্তী নিবন্ধবাকলিয়ায় চুরির ঘটনায় দুই নারী গ্রেপ্তার