টেরীবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা গতকাল বুধবার সংগঠন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত। বিশেষ অতিথি ছিলেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল কবির এবং দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আসাদ ইফতেকার। সমিতির সভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আবুল মনসুর। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমিতির যুগ্ম সম্পাদক ও সংবর্ধনা অনুষ্ঠান বাস্তবায়ন উপ–কমিটির আহ্বায়ক মুহাম্মদ ফরিদ উদ্দিন।
উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন, পৃষ্ঠপোষক পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম রয়েল, উপদেষ্টা রফিকুল আলম ও মোহাম্মদ ইসমাইল, নাছির উদ্দিন চৌধুরী, গোলাম নবী, মহিউদ্দিন ও এস.এস. বাহাদুর, ইশতেহাদ হোসেন রাজিব, অধ্যক্ষ ইমরানুল হক সাইয়েদ, মো. হারুনুর রশিদ, মো. ইব্রাহিম পারভেজ, মো. মামুনুর রশিদ, মুহাম্মদ দিদারুল আলম, হাফেজ তাজুল ইসলাম, মো. নাছির উদ্দিন, মামুনুর রশিদ, মো. আবু ছালেক, মো. নুরুল কবিরসহ সংবর্ধিত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের পাশে থেকে তাদের শিক্ষাজীবনে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।












