টিসিজেএ’র বার্ষিক ইনডোর ক্রীড়ার পুরস্কার বিতরণী

| বুধবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের জঙ্গল সলিমপুর, রাউজানসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে পুলিশ সুপার মাসুদ আলম বলেন, অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে। এসব ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও তথ্য দিয়ে সহযোগিতা অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে। গত সোমবার রাতে টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ) চট্টগ্রাম এর বার্ষিক ইনডোর ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। টিসিজেএ সভাপতি এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চ্যানেল ওয়ান এর ব্যুরো প্রধান শাহ নেওয়াজ রিটন,স্বাগত বক্তব্য দেন ইনডোর ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক সনজীব দে বাবু, টিসিজেএ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইমুন আল মুরাদ, টিসিজেএ’র সাবেক সভাপতি সফিক আহমেদ সাজিব, সাবেক সহ সভাপতি আলী আকবর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিসিজেএ’র যুগ্ম সম্পাদক বাসু দেব, অর্থ সম্পাদক মো. পারভেজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজিম উদ্দিন, নির্বাহী সদস্য রবিউল ইসলাম টিপু, জহিরুল ইসলাম, নাজিম উদ্দিন সহ সংগঠনের সদস্যরা। পরে প্রধান অতিথি চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলজ্জার হারের পর অজুহাত দিতে চান না মারিয়া
পরবর্তী নিবন্ধসাফে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভুটান