সাবেক মেয়র, আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম ৪ ডিসেম্বর পলোগ্রাউন্ডের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার আহ্বান জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ করে সাংহাই সিটির ন্যায় ওয়ান সিটি টু টাউনের আদলে চট্টগ্রামকে গড়ে তুললেন।
এ টানেল বদলে দেবে দেশের অর্থনীতি। তিনি বলেন, এই টানেলের কারণে দক্ষিণ চট্টগ্রাম হবে শিল্প ও কর্মসংস্থানের প্রাণকেন্দ্র। সাবেক মেয়র পলোগ্রাউন্ডের জনসভাকে জনসমুদ্রে পরিণত করে প্রধানমন্ত্রীর আগমনকে উৎসাহিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। গতকাল সোমবার সিটি গেটস্থ এইচ এম ভবন অডিটরিয়ামে আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে পলোগ্রাউন্ডের জনসভার প্রস্তুতি উপলক্ষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক মেয়র এসব কথা বলেন।
আকবরশাহ থানা আওয়ামী লীগের সভাপতি সুলতান আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম। বক্তব্য রাখেন লোকমান আলী, নুর উদ্দীন চৌধুরী, আলী আজগর চৌধুরী, মোহাম্মদ আলমগীর, বাদশা আলম, ডা. মোহাম্মদ শরীফ, মীর কাশেম দুলাল, মোহাম্মদ ইব্রাহীম, ফারুক চৌধুরী, আনোয়ার হোসেন, মোহাম্মদ ইলিয়াছ, সাইফুদ্দীন সাকী, নুর আলম জিকু ও সবিতা বিশ্বাস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












