ভাঙা আড়শির কুহক আলোতে
নেপথ্যে খোঁজা জোনাক জীবন,
কতোটা তার রাঙতায় মোড়া বাকিটা অধরা স্বপন!
বেলা চলে যায় ভেবে একাকার নিয়ে ব্যথাভার
মনের অন্ত:পুরে,
টান পড়ে সুতার জানি না কার নীরব কান্নার তোড়ে!
হয়তো কোথাও জুড়ে আছে প্রাণ বিহ্বলতার ঘোরে,
তাই বলে কি জোনাক জীবন জ্বলে ওঠে গহীন আঁধারে!
সেই অনুভব ছুঁয়ে বিভোর হয়ে ভেসে ভেসে কালস্রোতে,
মগ্ন হিয়া দুলে ওঠে আহা! কাঁপে না অশনিতে!







