জোনটা ক্লাব অফ চিটাগং এর উদ্যোগে শিশু রামিসার উপর নৃশংসতার প্রতিবাদে গতকাল রোববার চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে মানববন্ধন সম্পন্ন হয়।
ক্লাব প্রেসিডেন্ট রেবেকা নাসরিনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারি রেহনুমা আলম, ট্রেজারার শারমিন হোসেন, প্রাক্তন এরিয়া ডিরেক্টর ফারানাজ কাইয়ুম, ক্লাব ডিরেক্টর দিলশাদ হক, সদস্য সুলতানা নুরজাহান রোজী, ডা. কামরুন নাহার দস্তগীর, জেরিন নিজাম শেখ প্রমুখ। এতে অংশ নেয় নারী ও শিশু অধিকার সুরক্ষায় কাজ করা ২০টি সংগঠন ও তাদের সদস্যরা। অরো উপস্থিত ছিলেন সোমা আলম, সৈয়দা জিনাত আরা নিপুণ, ফেন্সি ইসমাইল রিজওয়ানা সালেহ, ফারহানা হক, জেসমিন সুলতানা পারু প্রমুখ। ক্লাব প্রেসিডেন্ট রেবেকা নাসরিন বলেন, শিশু রামিসার উপর যে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা অত্যন্ত হৃদয়বিদারক ও মানবতাবিরোধী। নানী নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। তারা বলেন,শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মানববন্ধনে ফারানাজ কাইয়ুম বলেন, রামিসার মতো নিষ্পাপ শিশুর জীবন এভাবে ঝরে পড়া আমাদের সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয়। আমরা চাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে আর কোনো শিশুকে এমন নির্মমতার শিকার হতে না হয়। প্রেস বিজ্ঞপ্তি।












