জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চট্টগ্রামের দ্বিতীয় সাধারণ সদস্য সভা গত ৭ মে অনুষ্ঠিত হয়েছে। তরুণ প্রজন্মের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নে তরুণদের ভূমিকা শক্তিশালী করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। জেসিআই চট্টগ্রাম চ্যাপ্টার প্রেসিডেন্ট জুনায়েদ আহমেদ রাহাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট সুজাউর রহমান।
সেক্রেটারি জেনারেল মঈন উদ্দিন নাহিদের সঞ্চালনায় সভায় সংগঠনের অভ্যন্তরীণ কার্যক্রম এবং আগামী দিনের কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। এতে উপস্থিত ছিলেন নির্বাহী সহ–সভাপতি ডা. জুয়েল রহমান ও আল আমিন মেহেরাজ বাপ্পি। সহ–সভাপতি হিসেবে দায়িত্ব পালন করন সাদ বিন মুস্তাফিজ অনিন্দো, মো. সাদেক উর রহমান সাদাফ, অনিক চৌধুরী, ইঞ্জিনিয়ার তাইমুর আহমেদ এবং মোহাম্মদ আনাছ। এছাড়াও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মুন্তাসির আল মাহমুদ, এঙিকিউটিভ এসিস্ট্যান্ট টু প্রেসিডেন্ট সায়হান হাসনাত, জিএলসি শাহেদ আলী সাকি এবং লোকাল ট্রেনিং কমিশনার তৈয়্যবুর রহমান জাওয়াদ।
সভার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স চেয়ারপারসন শাহাব উদ্দিন চৌধুরী, মিডিয়া ও পিআর চেয়ারপারসন ডা. নুরুল কবির মাসুম, জেসিআই ইন বিজনেস চেয়ারপারসন কাইসার হামিদ ফরহাদ, স্ট্রাটেজিক প্লানিং চেয়ারপারসন সাকিব চৌধুরী, ডিজিটাল কমিটি চেয়ার মো. নিয়াজুর রহমান চৌধুরী এবং ইভেন্ট কমিটি চেয়ার আশিক আমান ইতাজ। দ্বিতীয় অধিবেশনে চ্যাপ্টার ডিরেক্টর আবিদ হোসেন, ফয়সাল মাহমুদ, সারিশত বিনতে নূর, মো. জিয়া উদ্দিন, মো. রবিউল ইসলাম, শেখ মোহাম্মদ উজাইর, আবদুল্লাহ আল ফরহাদ এবং কাজি আমির খসরু সহ সাধারণ সদস্যরা অংশগ্রহণ করেন। প্রেসিডেন্ট জুনায়েদ আহমেদ রাহাত বলেন, জেসিআই চট্টগ্রাম কেবল একটি সংগঠন নয়, এটি নেতৃত্বের একটি সূতিকাগার। আমাদের তরুণ সদস্যরা যাতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চট্টগ্রামের প্রতিনিধিত্ব করতে পারে, আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।তিনি ভবিষ্যতে চট্টগ্রামের উন্নয়নে জেসিআইএর ভূমিকা আরো জোরালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।













