এই তো জীবন
জীবনের দুর্বাঘাসে শিশির ভেজা চরণে
প্রভাতী সূর্য দেখা। অবাক করা স্পর্শে
মাতোয়ারা হয়ে ভীরু ভীরু পায়ে
সামনে এগিয়ে চলা। কল–কাকলির
মধ্য রাতের নির্জনতায় মুগ্ধতার বিস্ময়ে
কথামালায় সূতা গাঁথা। এক পসলা
বৃষ্টির মাঝে স্নানের ভেজা আলিঙ্গনে
মুগ্ধতার প্রহর গোনা। লাল কমলার
প্রখর উষ্ণতায় সবুজের বেড়া জালে
খানিকটা ধূসর মেঠো পথে হেঁটে চলা।
কখনো বা সমুদ্রের কাছাকাছি উত্তাল
টেউয়ে গা ভাসিয়ে বালুকা বেলায় ঝিনুকের
শব্দ বয়ে আনা। জীবনের শেষ মুহূর্তে
না পাওয়া কষ্টগুলো সঙ্গী রূপে উড়ে যাওয়া।
এই তো জীবন, হাজার ও না–বলা কথাগুলো
কালো কালিতে আবদ্ধ করে নীল খামে পোস্ট করা।








