কখন আবার আসবে সময়
চায়ের কাপে জমবে ধোঁয়া,
আদর আদর স্পর্শগুলো
দুহাত দিয়ে যাবে ছোঁয়া?
কখন আবার গল্প হবে
এক নিমিষে সবটা বলা,
কখন গায়ে গা মিলিয়ে
হবে প্রিয় পথটা চলা।
অপেক্ষাতে দিন চলে যায়
অপেক্ষাতেই রাত,
অপেক্ষাতেই বছর ফুরাই
ধরবো প্রিয় হাত।
কখন প্রিয় ইচ্ছেগুলো
পূরণ হবে মনের মতো,
ক্যানভাসে সব হবে আঁকা
মনের গোপন ইচ্ছে যতো।







