অরিন্দম নাট্য সমপ্রদায়ের ৫৩ বছর পূর্তি উপলক্ষে ‘৫৩ পেরিয়ে অরিন্দম’ শীর্ষক চার দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে আজ অনুষ্ঠিত হবে ‘সৃজনে অরিন্দম’ শীর্ষক জিয়া হায়দার স্মারক বক্তৃতা। আজ বুধবার সন্ধ্যা ৬. ৪৫টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে এ আয়োজন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ইনস্টিটিউট অব থিয়েটার আর্টস (বিটা) আয়োজিত স্মারক বক্তৃতায় মূল বক্তা থাকবেন ড. ইউসুফ ইকবাল। অনুষ্ঠানে তথ্যচিত্র উপস্থাপন করবেন আমিনুর রহমান মুকুল। ‘আমার শিক্ষক’ পর্বে থাকবেন মাইনুদ্দিন কোহেল এবং ‘আমার ভাই’ পর্বে থাকবেন কবি জাহিদ হায়দার। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি শুভ্রা বিশ্বাস। সভাপতিত্ব করবেন বিটার সহ–সভাপতি রোসাঙ্গীর বাচ্চু। স্মারক বক্তৃতার পর চবি নাট্যকলা বিভাগ পরিবেশন করবে নাটক ‘শুভ্রা সুন্দর কল্যাণী আনন্দ’। প্রেস বিজ্ঞপ্তি।











