জিইসিতে কাচ্চি এক্সপ্রেসের জমজমাট ইফতার

টেকওয়ে মেন্যুতে নানা পদ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৩ মার্চ, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

পবিত্র রমজানকে ঘিরে নগরজুড়ে জমে উঠেছে ইফতার বাজার। সেই ব্যস্ততার মাঝেই খাবারপ্রেমীদের আকর্ষণ বাড়িয়েছে নগরীর জিইসি এলাকার কাচ্চি এক্সপ্রেস। বিশেষ টেকওয়ে ইফতার মেন্যুতে রাখা হয়েছে হালিম, কাচ্চি, তেহারি, নানা কাবাব, ভাজাপোড়া ও মিষ্টান্নসহ মোট ৩৮ ধরনের আইটেম। সাশ্রয়ী দামে বৈচিত্র্যময় এই আয়োজন ক্রেতাদের মধ্যে তৈরি করেছে বাড়তি আগ্রহ।

রমজান উপলক্ষে কাচ্চি এক্সপ্রেসের এই বিশেষ টেকওয়ে মেন্যুতে রয়েছে ইফতারের ঐতিহ্যবাহী নানা পদ। মেন্যুতে রাখা হয়েছে মাটন ও বিফ হালিম প্রতি কেজি ৮০০ টাকা, হাজারী চিকন জিলাপি প্রতি কেজি ৪০০ টাকা, বাসমতি কাচ্চি প্রতি জন ৩৩০ টাকা, বিফ তেহারি প্রতি জন ৩০০ টাকা এবং মাটন তেহারি প্রতি জন ২৮০ টাকা। এছাড়া এগ ফ্রাইড রাইস প্রতি বক্স ১৮০ টাকা, সোনালি চিকেন রোস্ট (/) প্রতি পিস ১৬০ টাকা এবং হোল চিকেন রোস্ট প্রতি পিস ৬৫০ টাকায় পাওয়া যাচ্ছে।

মাংসের বিশেষ আইটেমের মধ্যে রয়েছে বিফ কালো ভুনা ২৫ পিস ৯৭০ টাকা এবং বিফ মেজবানি ৩০ পিস ১১৪৫ টাকা। পাশাপাশি ছোলা প্রতি কেজি ৩৫০ টাকা, পেঁয়াজু প্রতি পিস ১৫ টাকা, বেগুনি ১৮ টাকা, চিকেন সমুচা ২০ টাকা, চিকেন জালি কাবাব ৭৫ টাকা এবং কিমা চপ ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া ভেজিটেবল পাকোড়া ৫০ গ্রাম ৫০ টাকা, স্প্রিং রোল প্রতি পিস ৩৫ টাকা, প্রণ অন টোস্ট ও প্রণ অনিয়ন প্রতি পিস ৪৫ টাকা, ফ্রাইড ওয়ানটন প্রতি পিস ৩৫ টাকা, ফ্রাইড প্রণ ও চিকেন ফ্রাই প্রতি পিস ১০০ টাকা এবং চিকেন সাসলিক প্রতি পিস ১৩০ টাকায় পাওয়া যাচ্ছে।

মেন্যুতে আরও রয়েছে চিকেন টিক্কা (/) প্রতি পিস ১৬০ টাকা ও (/) ৮০ টাকা, চিকেন মিট বল ৪০ টাকা, চিকেন হেভেন ৭৫ টাকা, বারবিকিউ চিকেন ৮৫ টাকা এবং ফিশ বল ৪০ টাকা। পাশাপাশি প্লেইন পরোটা ৩০ টাকা, লুচি ২৫ টাকা, পাটি সাপটা ৬৫ টাকা, জর্দা প্রতি কাপ ১০০ টাকা এবং ফিরনি প্রতি কাপ ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ফিরনি আধা কেজি ২৮০ টাকা, বোরহানি ২৫০ গ্রাম ৮০ টাকা এবং বাদাম শরবত ২৫০ গ্রাম ১০০ টাকায় পাওয়া যাচ্ছে। নগরীর জিইসি এলাকার কাচ্চি এঙপ্রেসের অন্যতম বিশেষ আকর্ষণ তাদের কাচ্চি বিরিয়ানি। প্রতি প্লেট বাসমতি কাচ্চির দাম রাখা হয়েছে ৩৩০ টাকা। এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে পাঁচ ধরনের পার্টি প্যাকেজ, যার সেট মেন্যুর দাম ৪৫০ টাকা থেকে শুরু করে ৭০০ টাকা পর্যন্ত। একই সঙ্গে মাটন ও বিফ হালিমও এখানে বেশ জনপ্রিয় আইটেম হিসেবে পরিচিত। কাচ্চি বিরিয়ানির পাশাপাশি কাচ্চি এঙপ্রেসে বাংলা ও চাইনিজ নানা খাবারের আইটেমও পাওয়া যাচ্ছে, যা ইফতার কিংবা রাতের খাবারের জন্য অনেকের কাছে আকর্ষণ হয়ে উঠেছে। কাচ্চি এঙপ্রেসের জেনারেল ম্যানেজার দিলিপ এস রোজারিও বলেন, আমাদের খাবারের মান অন্য অনেক রেস্টুরেন্টের তুলনায় আলাদা। প্রতিদিনের খাবার প্রতিদিনই প্রস্তুত করা হয় এবং মূল্যও রাখা হয়েছে তুলনামূলক সাশ্রয়ী। স্বল্প আয়ের মানুষ থেকে শুরু করে উচ্চ আয়ের মানুষসবাই এখানে খেতে পারবেন। ইফতার কিনতে আসা আবুল হোসেন বলেন, এখানে বিভিন্ন ধরনের ইফতার আইটেম এক জায়গায় পাওয়া যায়। দামও তুলনামূলকভাবে সহনীয়, তাই প্রায়ই এখান থেকে ইফতার নিয়ে যাই।

অন্যদিকে রিনা আক্তার বলেন, পরিবারের জন্য একসঙ্গে অনেক ধরনের খাবার নেওয়া যায়। খাবারের স্বাদও ভালো, তাই রমজানে এই জায়গাটা আমাদের জন্য বেশ সুবিধাজনক।

পূর্ববর্তী নিবন্ধসংসদের প্রথম অধিবেশনের জন্য পাঁচ সদস্যের প্যানেল স্পিকার মনোনয়ন
পরবর্তী নিবন্ধজনস্বাস্থ্যের খোঁড়াখুঁড়ি, ১৩ দফায় বিচ্ছিন্ন হল বিটিসিএলের সংযোগ