জামেয়া মাদ্রাসা পরিদর্শনে ভারতীয় হাই কমিশনার

| সোমবার , ২১ ফেব্রুয়ারি, ২০২২ at ৯:১৩ পূর্বাহ্ণ

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী গতকাল রোববার ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা পরিদর্শন করেন। পরিদর্শনকালে জামেয়ার আইসিটি, মাল্টিমিডিয়া ক্লাশ, বিজ্ঞানাগার, লাইব্রেরী ও ভৌত অবকাঠামো দেখে তিনি অভিভূত হন। মাদরাসা পরিদর্শন শেষে জামেয়ার অধ্যক্ষ অফিসে অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংক্ষিপ্ত বক্তব্যে ভারতীয় হাই কমিশনার বলেন, খাজা গরীব নেওয়াজ আজমীরি (রহ.) এর প্রতি ভক্তি ও শ্রদ্ধার কারণে আমি ব্যক্তিগতভাবে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা ২য় বার পুনরায় পরিদর্শনে আসি। এসময় উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনার ড. রাজিব রঞ্জন, ফাস্ট সেক্রেটারী উদুদ জা, চট্টগ্রাম মেট্টোপলিটন উপ-পুলিশ কমিশনার (উত্তর) শাহ আলম, আনজুমানের এ্যাসিস্টেন্ট সেক্রেটারী গিয়াস উদ্দিন শাকের, গাউসিয়া কমিটির যুগ্ম মহাসচিব আলহাজ্ব মুহাম্মদ মোসাহেব উদ্দিন বখতিয়ার, মহানগর গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু আবদুল্লাহ, শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক মুহাম্মদ মাহবুবুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভাষা আন্দোলন স্বাধীন বাঙালি জাতিসত্তার বীজ রোপণ করেছিল
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম ভ্যালির চা উৎপাদন বৃদ্ধিতে করণীয় শীর্ষক মতবিনিময় সভা