জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ১২ শিশু-কিশোর

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ১২ নভেম্বর, ২০২২ at ৯:০৩ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন মসজিদ কমিটি। সেই ঘোষণায় আকৃষ্ট হয়ে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার জিতে নিয়েছে মীরসরাই উপজেলার ১২ জন শিশু-কিশোর। গতকাল শুক্রবার উপজেলার ধুম ইউনিয়নে ইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের সামনে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নূর নবী ভূঁইয়া, সম্পাদক নুরুল কাদের হোসাইনি, উপদেষ্টা মেজবাউল হক মানিক, মাদরাসা পরিচালনা কমিটির আহ্বায়ক হাজী শামসুদ্দিন ভূঁইয়া ও সদস্য সচিব আজমুল হোসেন ভূঁইয়া। পুরস্কারপ্রাপ্তরা হলেন- শাহরিয়ার ভূঁইয়া, মেহরাজ উদ্দিন, আব্দুল্লাহ আল তাহমিদ, জামশেদ আলম, নুরুন্নবী সিফাত, ফয়সাল, জিহাদ, তামিম, শারাফাত, প্রান্ত, কাশফি উদ্দিন ও মাইনুল হাসান।

পূর্ববর্তী নিবন্ধমোহাম্মদ ইউসুফ মিয়া
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ১১৮ বছর বয়সী বৃদ্ধের মৃত্যু