জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণেচ্ছুকদের জ্ঞাতার্থে

| শনিবার , ৭ মার্চ, ২০২৬ at ১১:১৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫২৬ অতি শীঘ্রই শুরু হবে। চট্টগ্রামের বাছাইকৃত ১২টি স্কুল নিয়ে এ টুর্নামেন্ট আয়োজন করা হবে। চট্টগ্রাম জেলায় অবস্থিত স্কুল সমূহের বিগত বছরের টুর্নামেন্টে অংশগ্রহণ, ফলাফল এবং শৃঙ্খলা মেনে চলার রেকর্ড যাচাই করে, যে সকল স্কুল সমূহের নিজস্ব খেলার মাঠ অথবা অনুশীলনের ব্যবস্থা আছে এবং নিজস্ব প্রশিক্ষক অথবা ক্রীড়া শিক্ষক আছে তাদের অগ্রাধিকার দেয়া হবে। এ টুর্নামেন্টে ১ সেপ্টেম্বর ২০০৯ইং তারিখ বা তার পরবর্তীতে জন্মগ্রহণকারী খেলোয়াড়রা অংশগ্রহন করতে পারবে।

এ টুর্নামেন্টে অংশগ্রহনেচ্ছুক চট্টগ্রামের স্কুল সমূহকে আগামী ১০ মার্চ, বিকাল ২টার মধ্যে জেলা ক্রীড়া অফিসার, চট্টগ্রাম ও সদস্য সচিব, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা বরাবরে ক্রীড়া শিক্ষকের যোগাযোগের মোবাইল নাম্বারসহ স্কুলের লেটার প্যাডে প্রধান শিক্ষকের স্বাক্ষরে সম্মতিপত্র সিজেকেএস কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজনগণই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় এনেছে
পরবর্তী নিবন্ধটি- টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের ম্যাচ অফিসিয়ালদের তালিকা