ছাত্রলীগের নেতৃত্বে সাদ্দাম-ইনান

| বুধবার , ২১ ডিসেম্বর, ২০২২ at ১০:০৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি হয়েছেন সাদ্দাম হোসাইন, সাধারণ সম্পাদক হিসেবে তার সঙ্গী হয়েছেন শেখ ওয়ালী আসিফ ইনান। খবর বিডিনিউজের।

ঐতিহ্যবাহী এ সংগঠনের ৩০তম জাতীয় সম্মেলনের দুই সপ্তাহ পর গতকাল মঙ্গলবার রাতে গণভবনের ফটকে তাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটিও তিনি ঘোষণা করেন এ সময়। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পেয়েছেন মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক হয়েছেন তানভীর হাসান সৈকত।

আর ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি হয়েছেন রিয়াজ মাহমুদ, সাধারণ সম্পাদক হয়েছেন সাগর আহমেদ। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি হয়েছেন রাজীবুল ইসলাম বাপ্পি। তার সাধারণ সম্পাদক হয়েছেন সজল কুণ্ডু।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে ব্যাটারি রিকশা কেড়ে নিল যুবকের প্রাণ
পরবর্তী নিবন্ধগুমাইবিলে পাকা স্থাপনা নির্মাণ বন্ধ করল প্রশাসন