চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি-বায়ার্নের ৯ গোলের রুদ্ধশ্বাস থ্রিলার

| বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ at ৬:৫৫ পূর্বাহ্ণ

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সেমিফাইনাল ম্যাচে সবচেয়ে বেশি গোলের রেকর্ড হলো। প্রথম লেগে ৯ গোলের এক রুদ্ধশ্বাস থ্রিলারে বায়ার্ন মিউনিখকে ৫৪ ব্যবধানে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। মঙ্গলবার রাতে প্যারিসের পার্ক ডি প্রিন্সেসে শুরু থেকেই ছিল উত্তেজনার ঝড়। ম্যাচের শুরুতে পেনাল্টি থেকে গোল করে ১৭ মিনিটে বায়ার্নকে এগিয়ে দেন হ্যারি কেইন। তবে দ্রুতই ২৪ মিনিটে সমতা ফেরান খিচা কভারাটসখেলিয়া। এরপর ৩৩ মিনিটে হেড থেকে গোল করে পিএসজিকে এগিয়ে দেন হোয়াও নেভেস। ফের বায়ার্নের হয়ে সমতা আনেন মাইকেল অলিসে ৪১ মিনিটে। কিন্তু প্রথমার্ধের ইনজুরি সময়ে পেনাল্টি থেকে গোল করে আবারও এগিয়ে দেন উসমান ডেম্বেলে। প্রথমার্ধ শেষ হয় পিএসজি ৩২ ব্যবধানে এগিয়ে থেকে। দ্বিতীয়ার্ধে যেন আরও আক্রমণাত্মক হয়ে ওঠে পিএসজি। দুই মিনিটের ব্যবধানে আবারও গোল করেন কভারাটসখেলিয়া ৫৬ মিনিটে এবং ডেম্বেলে ৫৮ মিনিটে। যার ফলে ম্যাচে ৫২ ব্যবধান তৈরি হয়। তবে হাল ছাড়েনি বায়ার্ন। দায়ত উপামেকানো একটি গোল শোধ করেন ৬৫ মিনিটে। তিন মিনিট পর লুইজ দিয়াজ গোল করে ব্যবধান কমিয়ে ৫৪ করেন, যা ম্যাচটিকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনায় রাখে। তবে শেষ পর্যন্ত লিড ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। এই জয়ের ফলে এগিয়ে থাকলেও স্বস্তিতে নেই লুইস এনরিকের দল। আগামী সপ্তাহে বায়ার্নের মাঠ অ্যারিয়েঞ্জ অ্যারিনায় তাদের খেলতে হবে ফিরতি লেগ।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের উইকেট নিয়ে দ্বিধায় পাকিস্তান
পরবর্তী নিবন্ধআইসিসি র‌্যাংকিংয়ে মোস্তাফিজ নাহিদ-শরিফুলের বড় লাফ