চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৪৯তম সভা

| বৃহস্পতিবার , ১১ জানুয়ারি, ২০২৪ at ৯:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একাডেমিক কাউন্সিলের ১৪৯তম সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। প্রশাসনিক ভবনের একাডেমিক কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। সভায় সদস্য সচিবের দায়িত্ব পালন করেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির।

সভায় ২০২৩–২০২৪ শিক্ষাবর্ষেও সমন্বিত ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন একাডেমিক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে গ্যাস সংকট নিরসনে দুই সপ্তাহের আল্টিমেটাম
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দেশ পুনর্গঠনে প্রেরণা যোগায়