চিটাগাং চেম্বারের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ৪ এপ্রিল

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ at ৬:০৯ পূর্বাহ্ণ

আগামী ৪ এপ্রিল শতবর্ষী বাণিজ্য সংগঠন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও চট্টগ্রামের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মনোয়ারা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব তফসিল অনুযায়ী গত ৩০ অক্টোবর ২০২৫ তারিখে স্থগিতকৃত ভোটগ্রহণ কর্মসূচি বাণিজ্য মন্ত্রণালয়ের ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের স্মারকের আইনগত মতামতের ভিত্তিতে পুনর্নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী চেম্বারের অ্যাসোসিয়েট ও অর্ডিনারি গ্রুপের ১৮ জন পরিচালক নির্বাচনের ভোটগ্রহণ আগামী ৪ এপ্রিল আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। নির্বাচন সংক্রান্ত বিস্তারিত তথ্য নোটিশ বোর্ড, ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। এছাড়া সকল সদস্যকে এসএমএসের মাধ্যমে অবহিত করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, এর আগে ১ নভেম্বর ২০২৫ তারিখে নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও উচ্চ আদালতের আদেশে তা স্থগিত রাখা হয়। পরবর্তীতে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নতুন করে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা জব্দ
পরবর্তী নিবন্ধশিশু ইরার পরিবারের পাশে পার্বত্য প্রতিমন্ত্রী