চিটাগং মিড সিটি রোটারী ক্লাবের চিকিৎসা ক্যাম্প ও শিক্ষা সামগ্রী বিতরণ

| রবিবার , ২৭ নভেম্বর, ২০২২ at ৮:৩২ পূর্বাহ্ণ

রোটারী ক্লাব অব চিটাগং মিড সিটির উদ্যাগে গত শুক্রবার লোহাগাড়া পদুয়া সূফী ফতেহ আলী ওয়াসি মহিলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে দিনব্যাপী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে চিকিৎসা সেবা প্রদান ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান ক্লাব সভাপতি রাজিব বিশ্বাসের সভাপতিত্বে ও রোটারিয়ান সাজ্জাদ মুহাম্মদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে চিকিৎসা প্রদান করেন অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মাহমুদ, অধ্যাপক ডা. লুৎফুন নাহার বেগম। উপস্থিত ছিলেন গ্রেজুয়েট ওমেন ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট রুশিলি রহমান মাহমুদ, রোটারিয়ান হাবীব মহিউদ্দিন, মোহাম্মদ আহমেদ, একরাম উল্লাহ চৌধুরী রনি, মোহাম্মদ মনসুর, মুহিবুল আলম অমির, কাজী আরিফুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে মোটরসাইকেল চোর আটক
পরবর্তী নিবন্ধগুণীদের স্মরণীয় বরণীয় করে রাখলে সমাজ আলোকিত হয়