জাইকার সহযোগিতায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চসিকের অভিজ্ঞতা জানতে দক্ষিণ সুদানের একটি প্রতিনিধি দল গতকাল বৃহস্পতিবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সাথে সাক্ষাৎ করেন। সৌজন্য সাক্ষাতের পর প্রতিনিধি দলটির কাছে চসিকের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম তুলে ধরেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ মাহমুদ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আবুল হাশেম এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর। প্রতিনিধি দল চসিকের বিভিন্ন ল্যান্ডফিল্ড ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন এবং নগরীকে পরিচ্ছন্ন রাখতে চসিকের ভূমিকার প্রশংসা করেন। প্রতিনিধি দলে ছিলেন দক্ষিণ সুদানের পরিবেশ মন্ত্রণালয় এবং যুবা সিটি কাউন্সিলের কর্মকর্তাবৃন্দ এবং জাইকার কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।











