চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগ প্রাক্তন ছাত্র–ছাত্রী সমিতির কার্যনির্বাহী পরিষদের সভা গত ১৮ এপ্রিল নগরীর একটি রেস্টুরন্টে অনুষ্ঠিত হয়। কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মো. জহিরুল আলমের সঞ্চালনায় ও উপদেষ্টা রোকসানা ইসলাম রীতার সভাপতিত্বে সভায় সমিতির উপদেষ্টা পরিষদ সদস্য অ্যাডভোকেট মজিবুল হকের ইন্তেকালে শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাতের জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সমিতির সহ–সভাপতি মো. আবুল কালাম আজাদ।
সমাজতত্ত্ব পরিবারের সদস্যদের মধ্যকার মেলবন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে আগামী ৯ মে শনিবার দিনব্যাপী আনন্দ আড্ডা শিরোনামে প্রীতি সম্মিলনের উদ্যোগ নেওয়া হয়। সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও প্রতিষ্ঠাতা রোকসানা ইসলাম রীতা ও রাশেদ মনোয়ারকে যথাক্রমে আয়োজক কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব মনোনীত করা হয়। সভায় কার্যনির্বাহী পরিষদের সদস্যদের স্ব স্ব ব্যাচের বন্ধুদের অংশগ্রহণ নিশ্চিত করার অনুরোধ জানানো হয়।
সভায় বক্তব্য দেন, রোকসানা ইসলাম রীতা, জামিলা রাহমান, শিবু কুমার শীল, রাশেদ মনোয়ার, রফিকুল ইসলাম ভূঁইয়া, আবুল কালাম আজাদ, রেহানা আক্তার শোভা, জহিরুল আলম, দেওয়ান মাশরুজ্জামান মুকুট, আরশাদ উল্যাহ, রাশেদ আনোয়ার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












