চবিতে নতুন দুই সহকারী প্রক্টর নিয়োগ

চবি প্রতিনিধি | বুধবার , ১ এপ্রিল, ২০২৬ at ১০:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রক্টরিয়াল বড়িতে নতুন করে আরও দুই শিক্ষককে এক বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আদেশ অনুযায়ী, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামরুল হোসেন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিনকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের নিয়োগ কার্যকর হবে যোগদানের তারিখ থেকে এবং মেয়াদ থাকবে এক বছর।

পূর্ববর্তী নিবন্ধআঞ্জুমান মুফিদুল পরিদর্শনে প্রফেসর সিকান্দর খান
পরবর্তী নিবন্ধচাকসু নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, গ্রেপ্তার ১