চন্দনাইশে সড়কের পাশে উল্টে গেল বাঁশবোঝাই ট্রাক

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ১৪ জানুয়ারি, ২০২৪ at ১০:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম–কক্সবাজার জাতীয় মহাসড়কের চন্দনাইশে একটি বাঁশবোঝাই ট্রাক উল্টে সড়কের পাশে পড়ে যায়। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

জানা যায়, গত ১২ জানুয়ারি রাতে একটি বাঁশবোঝাই ট্রাক উপজেলার বুলার তালুক মক্কা পেট্টোল পাম্প সংলগ্ন এলাকায় পৌঁছলে হঠাৎ পেছনের একটি চাকা ব্লাস্ট হয়ে উল্টে সড়কের পাশে পড়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। গতকাল ১৩ জানুয়ারি বিকেলে উল্টে যাওয়া ট্রাক থেকে বাঁশগুলো আনলোড করে অপর একটি ট্রাকে তুলে নেয়ার পর দোহাজারী হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধচলন্ত মিক্সার মেশিনে আটকে শ্রমিকের মৃত্যু
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল