চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম আদিবা রহমান (৬)। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের হাজীর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার আজিজুর রহমানের বড় মেয়ে। আদিবা সাতবাড়িয়া বার আউলিয়া মাদ্রাসার প্রথম শ্রেণিতে পড়ত।
জানা যায়, গতকাল দুপুরে পরিবারের পুরুষ সদস্যরা মসজিদে থাকা অবস্থায় আদিবা দুপুরের খাবার খেয়ে মাকে বলে বাড়ি থেকে বের হয়। এরপর সে বাড়ির সামনের পুকুর ঘাটে নামলে পা পিছলে পুকুরে পড়ে যায়। স্থানীয় আরেক মহিলা পুকুরে আদিবাকে ভাসতে দেখে তার নিথর দেহ উদ্ধার করে। পরিবারের সদস্যরা দ্রুত চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আদিবার দাদা নুরুল ইসলাম বলেন, সে আমার খুব আদরের নাতনি। প্রতিদিন নিজ হাতে তাকে গোসল করাতাম। দুপুর দেড়টার সময় সকলের অগোচরে সে পুকুর ঘাটে নেমে এক পর্যায়ে পানিতে পড়ে মারা যায়।












