চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট ডিপ্লোমা ইন অফথ্যালমোলজি কোর্সের প্রথম ব্যাচ সম্পন্ন

| বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে জুলাই ২০২৪ সেশনে চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের ডিপ্লোমা ইন অফথ্যালমোলজি (ডিও) কোর্সের প্রথম ব্যাচ সম্পন্ন হয়েছে। প্রথম ব্যাচের তিন শিক্ষার্থীই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় এ কোর্সে প্রতিষ্ঠানের শতভাগ পাসের সাফল্য নিশ্চিত হয়েছে। প্রথম ব্যাচের শিক্ষার্থীরা হলেনডা. শিউলি সিনহা, ডা. মো. আবদুর রহমান এবং ডা. লাবণ্য দাশ।

এ উপলক্ষে গত ৮ সেপ্টেম্বর চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন কমপ্লেঙস্থ লায়ন ইঞ্জিনিয়ার এম আই খান ভবনের হলরুমে ডিও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রাক্তন জেলা গভর্নর লায়ন নাসিরউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রাক্তন জেলা গভর্নর লায়ন কামরুল মালেক, সেক্রেটারি লায়ন ডা. দেবাশীষ দত্ত, এসোসিয়েট সেক্রেটারি লায়ন এস এম আশরাফুল আলম আরজু, চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের একাডেমিক ডিরেক্টর প্রফেসর ডা. প্রকাশ কুমার চৌধুরী, ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মদ আলতাফ উদ্দিন খান, ডিও কোর্স কোঅর্ডিনেটর ডা. শেখ মোহাম্মদ মুরাদ, সহকারী অধ্যাপক ডা. অনিন্দিতা চৌধুরী। এ সময় হাসপাতালের সকল চিকিৎসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় আব্দুল মান্নান হত্যা মামলার আসামি আদালতে আত্মসমর্পণ
পরবর্তী নিবন্ধআসিয়ান কাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ মালয়েশিয়া