আসিয়ান কাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ মালয়েশিয়া

| বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

দক্ষিণপূর্ব এশিয়ার ১৪টি দল নিয়ে দুটি বিভাগে (প্রিমিয়ার ও চ্যালেঞ্জ ডিভিশন) অনুষ্ঠেয় আসিয়ান কাপের সূচি প্রকাশ করা হয়েছে বুধবার। প্রতিযোগিতা শুরু হবে ২৪ সেপ্টেম্বর। পরদিন মালয়েশিয়ার (১৩৬) মুখোমুখি হবে বাংলাদেশ (১৮১)। ২৮ সেপ্টম্বর সিঙ্গাপুরের (১৪৮) বিপক্ষে খেলবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে ফিফা র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে থাকা ইন্দোনেশিয়ার (১১৮) মুখোমুখি হবে তারা ১ অক্টোবর। প্রথম দুই ম্যাচ হবে বাংলাদেশ সময় তিনটায় (পিএম)। শেষ ম্যাচ সাড়ে ৬টায় (পিএম)। টুর্নামেন্টের প্রস্তুতির জন্য চলছে বাংলাদেশের ক্যাম্প। হামজা চৌধুরী, শোমিত সোমদের মতো প্রবাসীদের পাচ্ছেন না ডুলি। তবে এতে কোনো সমস্যা দেখছেন না প্রধান কোচ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট ডিপ্লোমা ইন অফথ্যালমোলজি কোর্সের প্রথম ব্যাচ সম্পন্ন
পরবর্তী নিবন্ধহকিতে পাকিস্তানের কাছে হারল বাংলাদেশ