চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে কর্মরত বুকিং সহকারীবৃন্দের উদ্যোগে গতকাল বুধবার ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কর্মব্যস্ততার মাঝেও সহকর্মীদের সাথে সৌহার্দ্য ও সমপ্রীতি বিনিময়ের লক্ষ্যেই এই আয়োজন। মাহফিলে উপস্থিত ছিলেন সিনিয়র বুকিং সহকারী মো. দেলোয়ার হোসেন, মো. কাজী মতিনুল ইসলাম, মো. জাকির হোসেন, মো. এনায়েত হোসেন,
মো. হাসান, মো. ইমতিয়াজ উদ্দিন, মো. ইব্রাত হোসেন প্রমুখ। ইফতারের পূর্ব মুহূর্তে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।












