চট্টগ্রাম বিভাগীয় মহিলা টি-২০ ক্রিকেট লিগ আজ শুরু

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ৭ মার্চ, ২০২৬ at ১১:১৭ পূর্বাহ্ণ

কন্টিনেন্টাল গ্রুপের উদ্যোগে ও ব্যবস্থাপনায় প্রথমবারের চট্টগ্রাম বিভাগীয় মহিলা টি২০ ক্রিকেট লিগ ২০২৬ আজ ৭ মার্চ শনিবার থেকে শুরু হচ্ছে। সকাল ১১টায় হাটহাজারীস্থ কন্টিনেন্টাল স্পোর্টস গ্রাউন্ডে টুর্নামেন্টের উদ্বোধন করা হবে।

টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার নারী ক্রিকেটাররা ৪টি দলে ভাগ হয়ে অংশ নেবেন। তারা একে অপরের সাথে খেলবে। পরে শীর্ষ পয়েন্টধারী দুই দল ফাইনাল খেলবে। অংশগ্রহনকারী ৪টি দল হচ্ছে পাইরেটস অব চিটাগং, রাইজিং স্টার জুনিয়র, সিএসসিএল ক্লাব ও টিম আইএসসিএল। উদ্বোধনী দিনে পাইরেটস অব চিটাগংটিম আইএসসিএল এবং রাইজিং স্টার জুনিয়রসিএসসিএল ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করবে। লিগের ম্যাচগুলো হাটহাজারীস্থ কন্টিনেন্টাল স্পোর্টস গ্রাউন্ডে ২টি মাঠে একই সময়ে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবলে আজ চট্টগ্রাম রাঙামাটি মুখোমুখি
পরবর্তী নিবন্ধগোলপোস্টে মিলিতে মুগ্ধ কোচ