বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মরহুম এম এ মান্নানের ২য় পুত্র ইকবাল বাহার রনি (৩২) ক্যান্সারে আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার ১২.৩৮ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ…. রাজেউন)। ইকবাল বাহার রনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একাউন্স অফিসার। তিনি দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সালাউদ্দিন সাকিবের ছোট ভাই। আজ শুক্রবার সকাল ১০টায় বৈলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। ইকবাল বাহার রনির ইন্তেকালে শোক প্রকাশ করেছেন-মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দ, সাধনপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, কালীপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আ ন ম শাহাদত আলম, বাহারছড়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, সাংবাদিক কল্যাণ বড়ুয়া, বাঁশখালী পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি প্রদীপ কুমার গুহ প্রমুখ।













