চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন

| রবিবার , ২৬ এপ্রিল, ২০২৬ at ৮:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন এর ১১২ তম এবং ২০২৬ সালের ১ম কারাতে কিউ (ক্লাস গ্রেড) পরীক্ষা চট্টগ্রাম শহরের ৫টি আলাদা কারাতে সংগঠনে গত ২২ এপ্রিল থেকে শুরু হয়েছে। ২৪ এপ্রিল সকালে সিএমপি ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে কারাতে বেল্ট পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের প্রেসিডেন্ট নিয়াজ মোহাম্মদ খান।

এ সময় প্রধান পরীক্ষক ও চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন এর চীফ কোচ শিহান কাউসার আহমেদ, এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক (স্পোর্টস) ও প্রধান মহিলা কোচ সেনসি লতা পারভীন, পরীক্ষক সেমপাই ডা. মুবিনুল ইসলাম ও সেমপাই মাইশা বিনতে সরোয়ার উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধরিশাদের লেগ স্পিনে মুগ্ধ ইশ সোধি
পরবর্তী নিবন্ধপ্রবাসী আনিকাকে নিয়ে অনুশীলন করবে ঋতুপর্ণারা