চট্টগ্রামে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু

আজাদী প্রতিবেদন | বুধবার , ৭ অক্টোবর, ২০২৬ at ৫:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামে হামের উপসর্গে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৩০ জন শিশু। এছাড়া নিশ্চিত হামে মারা গেছে ৩ জন। অন্যদিকে নতুন করে আরো ১৫ শিশুর হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট হাম শনাক্ত হয়েছে ৭৭১ জনের।

এছাড়া গতকাল আরো ৬০ জন শিশু হামের উপসর্গ নিয়ে সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ৫৭ জন নগরীর এবং ৩ জন উপজেলার বাসিন্দা। এ নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয়েছে ৯ হাজার ৪৩৫ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ১৬৪ জন এবং বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২৬১ জন। অন্যদিকে গতকাল ঢাকায় পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে ১৫৮ জন। এখন মোট নমুনা পাঠানো হয়েছে ২ হাজার ৯৮২ শিশুর। গতকাল চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধচলতি অর্থবছর প্রবৃদ্ধি নামবে ৩.৪ শতাংশে : বিশ্বব্যাংক
পরবর্তী নিবন্ধঅনুমতি ছাড়া বন্দরের সংবেদনশীল স্থাপনার ছবি-ভিডিও ধারণ ও প্রচার না করার নির্দেশনা