চট্টগ্রামে শীতকালীন স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়ার উদ্বোধন

| মঙ্গলবার , ১৩ জানুয়ারি, ২০২৬ at ৭:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত ৫৪তম শীতকালীন ক্রীড়া আসরের ক্রিকেট প্রতিযোগিতা গত রোববার নাসিরাবাদ সরকারি বালক স্কুল মাঠে শুরু হয়েছে। চট্টগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুল আজিজ প্রধান অতিথি হিসেবে তিনদিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন। নাসিরাবাদ সরকারি বালক স্কুলের প্রধান শিক্ষক রোকসানা আক্তারের সভাপতিত্বে এবং স্কুলের সিনিয়র শিক্ষক (ক্রীড়া) দেবাশীষ নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠানে সিনিয়র শিক্ষক রূপন দে, বাকলিয়া সরকারি স্কুলের সিনিয়র শিক্ষক সঞ্জয় বড়ুয়া উপস্থিত ছিলেন।

প্রথম দিনে প্রথম রাউন্ডের ৫টি খেলা অনুষ্ঠিত হয়। এতে মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার স্কুল, চান্দগাঁও থানার হাজেরা তজু উচ্চ বিদ্যালয়, বন্দর থানার বেগমজান হাই স্কুল, রাঙ্গুনিয়া উপজেলার পোমরা হাই স্কুল, ফটিকছড়ি উপজেলার দৌলতপুর আবদুল বারি চৌধুরী স্কুল ও আনোয়ারা উপজেলার দক্ষিণ বন্দর হাই স্কুল স্বস্ব খেলায় জয়লাভ করে পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে।

পূর্ববর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৫ একাডেমি কাপ ফুটবলে পটিয়া ও বড় উঠানের জয়
পরবর্তী নিবন্ধনুর উদ্দীন ফকির অলিম্পিক ফুটবলে পটিয়া ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন