চট্টগ্রামে গতকাল নতুন করে আরো ৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর গতকাল পর্যন্ত ২৯৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এরমধ্যে নগরীতে ১৮২ জন এবং উপজেলায় আক্রান্ত হয়েছেন ১১৬ জন। অন্যদিকে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ জনের।
গতকাল চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় ৮ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২ জন, চট্টগ্রাম সিএমএইচ হাসপাতালে ২ জন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছর মোট আক্রান্ত রোগীদের মধ্যে ১৬০ পুরুষ, ৮১ জন নারী এবং ৫৭ জন শিশু রয়েছে। উল্লেখ্য, গত বছর ২০২৫ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৬৪ জন এবং মারা যান ২৭ জন। এছাড়া ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩২৩ জন এবং মারা যান ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হয়েছিল ১৪ হাজার ৮৭ জন। এরমধ্যে মারা যায় ১০৭ জন এবং ২০২২ সালে মোট আক্রান্ত ৫ হাজার ৪৪৫ জনের মধ্যে মারা যান ৪১ জন।












