চট্টগ্রামে আরো ৬ শিশুর হাম শনাক্ত

উপসর্গ নিয়ে আরো ৬০ শিশু হাসপাতালে ভর্তি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১১ জুন, ২০২৬ at ১০:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামে নতুন করে আরো ৬ জন শিশুর হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট হাম শনাক্ত হয়েছে ২০৫ জন শিশুর। এছাড়া এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১০ শিশু এবং নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৩ শিশু। অপরদিকে গতকাল আরো ৬০ শিশু হামের উপসর্গ নিয়ে সরকারিবেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে।

এরা সবাই নগরীর বাসিন্দা। এছাড়া এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয়েছে ২ হাজার ৭৬৪ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৪৮১ জন এবং বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২৮৩ জন। অন্যদিকে গতকাল আরো ১০৪ জন শিশুর নমুনা পরীক্ষায় ঢাকায় পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ১ হাজার ৫৪৯ শিশুর। চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, হাম প্রতিরোধে গত মাসে এক মাসব্যাপী টিকাদান কর্মসূচি শেষ হয়েছে। আমরা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি শিশুকে হামের টিকা দিয়েছি। তবে এখন যারা হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসছে, আমরা তাদের চিকিৎসা নিশ্চিত করছি। একইসাথে ঢাকায় তাদের নমুনা পরীক্ষার জন্যও পাঠাচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা
পরবর্তী নিবন্ধ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ, প্রস্তুত ফিশিং ট্রলার