চট্টগ্রামে নতুন করে আরো ৫১ শিশু হামের উপসর্গ নিয়ে সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ৪৫ জন নগরীর এবং ৬ জন উপজেলার বাসিন্দা। এ নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয়েছে ৩ হাজার ৪৭৫ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ২১৩ জন এবং বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২৬২ জন। এছাড়া চট্টগ্রামে এখন পর্যন্ত হাম শনাক্ত হয়েছে ৩০২ শিশুর।
অন্যদিকে মোট ১১ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে এবং নিশ্চিত হামে মারা গেছে তিনজন। অন্যদিকে গতকাল ঢাকায় পরীক্ষার জন্য ৭ জন শিশুর নমুনা পাঠানো হয়েছে। এখন পর্যন্ত ঢাকায় নমুনা পাঠানো হয়েছে ১ হাজার ৭০৩ শিশুর। গতকাল চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।












