গোলামুর রহমান মাইজভাণ্ডারীর খোশরোজ শরীফ সম্পন্ন

আখেরী মোনাজাতে দেশ ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি কামনা

ফটিকছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৫ অক্টোবর, ২০২৬ at ১০:১৪ পূর্বাহ্ণ

যথাযোগ্য ধর্মীয় মর্যাদা, ভাবগাম্ভীর্য ও লক্ষ লক্ষ আশেক–ভক্তের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবারে সম্পন্ন হয়েছে হযরত গাউছুল আজম শাহসুফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান প্রকাশ–বাবাভাণ্ডারী (ক.) ১৬৪তম পবিত্র খোশরোজ শরীফ। গাউছিয়া রহমান মঞ্জিল ও আশেকানে মাইজভাণ্ডারী এসোসিয়েশনের উদ্যোগে ৩ দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এই সমাবেশ উদযাপিত হয়। গতকাল বুধবার সমাপনী দিবসে মাইজভাণ্ডার দরবারের শাহী ময়দানে হাজারও ভক্তের উপস্থিতিতে আছরের নামাজ জামাতের সাথে আদায় করা হয়। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ, সুখ, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে সমাপনী ও আখেরী মোনাজাত পরিচালনা করেন গাউছিয়া রহমান মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত শাহ্‌সুফি মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল্‌–হাসানী আল–মাইজভাণ্ডারী (মা.জি.আ.)। ওরশ চলাকালীন ভক্ত ও আশেকানরা দরবারের গাউছিয়া রহমান মঞ্জিলে এসে সাজ্জাদানশীন হযরত শাহ্‌সুফি মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল্‌–হাসানী আল–মাইজভাণ্ডারী কেবলার সাথে সাক্ষাৎ ও জেয়ারত করে দোয়া কামনা করেন। এছাড়া দরবারের সকল রওজা জিয়ারত, কোরআন তিলাওয়াত, জিকির–আজকার ও মহান রাব্বুল আলামীনের দরবারে ফরিয়াদে মশগুল ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধ২০ অক্টোবরের প্রাক্তন সদস্য-সাথী সম্মেলন সফল করতে হবে
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দর পরিদর্শনে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত